খামারে মুরগি চুরির অভিযোগে দিনমজুরকে মারধর, পরে হাসপাতালে মৃত্যু
রংপুরের বদরগঞ্জে খামার থেকে মুরগি চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে তাঁকে মারধর করা হয়।



