ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল, এখন তানভীরের লাশের অপেক্ষায় স্বজনেরা
সংসারে সচ্ছলতা আনতে তিন বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন চাঁদপুরের তানভীর হোসেন (৩৫)। আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। এর আগেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।


