মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাড়ারগজ বনে আট বছর আগে আজমল আলী ওরফে শামীম (৪৫) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। তাদের প্রাথমিক ধারণা ছিল, হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।



