ঢাকায় ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
