উন্নত চিকিৎসার জন্য ভারতে সাদ উদ্দিন – MZamin
উন্নত চিকিৎসার জন্য জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ সাদ উদ্দিন ভারতের মুম্বইয়ের গেছেন। গতকাল এয়ার ইন্ডিয়ার একটি সরাসরি ফ্লাইটে বড় ভাইকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। গত ১১ই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গুরুতর চোটে পড়েন সাদ।



