নবাবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা – MZamin
ঢাকার নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষার বিস্তার এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে শুক্রবার নয়নশ্রী যুব কল্যাণ শক্তির উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।


