রাজশাহীতে ঐতিহ্যবাহী লবাণ উৎসব – MZamin
আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে উদ্যাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা। ঐতিহ্যবাহী পোশাক, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।


