বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছালো ১০৩ বাংলাদেশি কর্মী – MZamin
প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারো বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।


