আইপিএল থেকে মোস্তাফিজের নাম সরিয়ে নেয়ার নেপথ্যে – MZamin
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলামে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও তালিকায় নেই নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। শুরুতে নাম দিলেও শেষ মুহূর্তে নিজেকে নিলাম থেকে সরিয়ে নিয়েছেন বাঁহাতি এই পেসার।



