বাইশারীতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, সাইডওয়াল ভাঙলো এলাকাবাসী – MZamin
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার থেকে মধ্যম চাকপাড়া পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। রাজঘাট ব্রিজের পাশে সাইড ওয়াল নির্মাণে নিম্নমানের ইট ও নদীর কালো বালি ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


