এআই ক্যামেরার নজরে আসছে মহাসড়কের ঢাকা-মাওয়া অংশ – MZamin
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর এবার এআই নজরদারিতে আসছে মহাসড়কের ঢাকা-মাওয়া অংশ। আগামী ১ মাসের মধ্যে এই অংশ এআই নজরদারিতে নিয়ে আসা হচ্ছে। এর ফলে ঢাকা-মাওয়া, মাওয়া-ঢাকা অংশে সড়ক শৃঙ্খলা অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে।



