শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন – MZamin
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সিন্দুরখান বাজারের সংলগ্ন ইসলামপুর এলাকায় ব্যাংকটির সিন্দুরখান শাখায় এ ঘটনা ঘটে।

