সিরাজগঞ্জে মা’কে হত্যা করে বস্তাবন্দি, ছেলেসহ গ্রেপ্তার ৩ – MZamin
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম নামে এক মা’কে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।



