জামালপুরে ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ – MZamin
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।



