ফেরদৌস ওয়াহিদ ও মানিক-এর কণ্ঠে ‘সূর্যবার’ – MZamin
প্রকাশিত হয়েছে ফেরদৌস ওয়াহিদ ও আমিরুল মোমেনীন মানিক এর নতুন গান ‘সূর্যবার’। গানটি ইতিমধ্যে ‘মানিক মিউজিক’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে। হতাশা, সংকট এবং স্বপ্নভঙ্গের বিপরীতে আশা জাগানিয়া এ গানটির কথা লিখেছেন জীবনমুখী গানের শিল্পী আমিরুল মোমেনীন মানিক।



