এআই মোকাবিলায় জনশক্তি পুনর্দক্ষ করার আহ্বান জানিয়েছে এফবিএইচআরও
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রবৃদ্ধি ধরে রাখতে জনশক্তিকে নতুন করে দক্ষ করে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। এ লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং সরকার, নিয়োগকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগের তাগিদ দেন তারা।



