হামলার ছক কষছে কেএনএফ
নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে পালিয়ে যাওয়া ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সীমান্তের ওপারে বসে আবারও নতুন করে হামলার ছক কষছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক এই সংগঠনের সশস্ত্র শাখা–‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এরই মধ্যে সেনা ক্যাম্প বা টহলের ওপর অতর্কিত হামলা চালানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে।

