ঐতিহাসিক কামান্না দিবস আজ: ৫৫ বছরেও অধরা শহিদ পরিবারের স্বপ্ন
ঝিনাইদহের শৈলকুপার কামান্না গ্রামে ১৯৭১ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে ২৭ বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন শহিদ হন। রক্তক্ষয়ী সেই ঘটনার ৫৫ বছর পেরিয়ে গেলেও স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের লালিত স্বপ্ন আজও অধরা রয়ে গেছে।

