ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়, সকালেও মেলেনি সূর্যের দেখা
উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে সূর্যের দেখা মেলেনি।


