রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ সংবিধান, সংশোধন ইস্যুতে নীরবতা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গতকাল বুধবার শেষ হয়েছে। গত ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনের আটটি বৈঠকে তিনটি বিল পাস হয়েছে। সংক্ষিপ্ত হলেও এবারের পুরো অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত ছিল সংসদ।



