দেশের মানুষের গড় স্বাস্থ্যব্যয় ৩ গুণ বেড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত খরচ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, এ খাতে অতীতে সংঘটিত সব অনিয়ম ও দুর্নীতি কঠোরহস্তে দমন করতে বর্তমান সরকার সর্বোচ্চ পর্যায় থেকে অঙ্গীকারবদ্ধ।

