স্বৈরাচারের দোসরদের সঙ্গে সম্পর্ক রেখে ঐক্য কীভাবে সম্ভব: আমির
সরকারের দ্বিমুখী নীতির সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, একদিকে স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা করা হচ্ছে, অন্যদিকে ঐক্যের কথা বলা হচ্ছে।


