বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় সরবরাহ নিয়ে নতুন উদ্বেগের মুখে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের ঘটনায় এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।


