জামায়াত কার্যালয় ভাঙচুরের মামলায় ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৪ বছর পর শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



