১২ বছরেও চালু হয়নি ৩ কোটি টাকার বাহুবল ট্রমা সেন্টার
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার ট্রমা সেন্টারটি ১২ বছরেও নিয়মিত চিকিৎসাসেবা চালু করতে পারেনি। প্রয়োজনীয় জনবল না থাকায় তিনতলা ভবন ও আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে।

