যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ যুবক আটক, সহযোগী পলাতক
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর চেষ্টা করে পাঁচটি ককটেলসহ আটক হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবক। এ সময় তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

