খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

