মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে প্রাণ গেল তিন বাংলাদেশি শ্রমিকের
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উল্টে তাঁদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।



