বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ বন্ধ ঘোষণা
নিরাপত্তার কারণ দেখিয়ে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রাও বাতিল করা হয়েছে।



