টাঙ্গাইলে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর রবিউল আলম (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



