তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৩
তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছেন।

