আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি শেষে ফেরার পথে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।



