ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অনশন
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

