ফরিদপুরে লকডাউন প্রত্যাখ্যান: জেলার ৯ উপজেলায় স্বাভাবিক জনজীবন ও শান্ত পরিবেশ
ফরিদপুর জেলা জুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রেখেছেন সাধারণ মানুষ। জেলার সদরসহ ৯টি উপজেলার সর্বত্রই জনজীবন ছিল একেবারে স্বাভাবিক এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল শান্ত।



