চাটমোহরে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



