বেশি উচ্চতায় দাবা খেলে বিশ্বরেকর্ড
সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৫৯৩ ফুট (৬ হাজার ২৭৭ মিটার) উচ্চতায় বসে দাবা খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লিখিয়েছেন দুই মার্কিন বন্ধু। ইকুয়েডরের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট চিম্বোরাজো’র চূড়ায় এ বিরল ও রোমাঞ্চকর দাবা ম্যাচটি অনুষ্ঠিত হয়।


