টেকনাফের জাহাজপুরায় অসুস্থ হাতিকে অচেতন করার ঝুঁকি, খাবার দিয়ে পর্যবেক্ষণে বন বিভাগ
কক্সবাজারের জাহাজপুরা গর্জনবাগান এলাকায় অবস্থানরত অসুস্থ বন্য হাতিটিকে আপাতত অচেতন করে চিকিৎসা দেওয়া হচ্ছে না। হাতিটির শারীরিক অবস্থা বিবেচনায় ট্রাঙ্কুলাইজ (অচেতন) করলে জ্ঞান না ফেরার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের চিকিৎসকরা।



