নাশকতা প্রতিরোধে খেলাফত মজলিসের চার দিনের কর্মসূচি ঘোষণা
পতিত ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। একই সঙ্গে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদী অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রায় কার্যকরের দাবি জানিয়েছে দলটি।

