মার্সিসাইড ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল
ডমিনিক সোবোসলাইয়ের দূরপাল্লার শটে উড়ন্ত শুরু পেয়েছিল লিভারপুল। কিন্তু জেরেমি ফ্রিমপংয়ের আত্মঘাতী গোলে এভারটনের মাঠে জয় পাওয়া হয়নি অল রেডস খ্যাত দলটির। প্রিমিয়ার লিগে হিল ডিকিনসন স্টেডিয়ামে রোববার মার্সিসাইড ডার্বিটি ১-১ ড্র হয়।

