ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন শ্রমিকেরা
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে থাকা অসন্তোষ অনেকটাই কমে আসায় শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরেছে।


