নন্দীগ্রামে আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই, বিএনপির মহড়া বিক্ষোভ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি। কর্মসূচি সমর্থনে কাউকে মিছিল করতে দেখা যায়নি। নৈরাজ্য, ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।



