রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র, সানায় সউদী হামলায় আহত ১৩
সউদী আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শনিবার পরস্পরের রাজধানী লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ অভিমুখে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।


