খেলাফত আন্দোলনের আমির-মহাসচিব পুনর্নির্বাচিত
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হিসেবে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মহাসচিব হিসেবে মাওলানা ইউসুফ সাদেক হক্কানী পুনর্নির্বাচিত হয়েছেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন, কেন্দ্রীয় কাউন্সিল ও মজলিসে শূরার বৈঠকে তাদের পুনর্নির্বাচিত করা হয়।


