বায়ার্ন অধ্যায়ের শেষ? অবসরের আভাস দিলেন ন্যয়ার
চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। জার্মান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই তারকা রোববার এক ফ্যান ফোরামে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

