অপি করিমের সঙ্গে জুটি বাঁধতে চান কলকাতার শিবপ্রসাদ
বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের অভিনয়গুণে মুগ্ধ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিব প্রসাদ মুখোপাধ্যায়। শুধু প্রশংসা করেই থেমে থাকেননি তিনি, ভবিষ্যতে এই অভিনেত্রীর সঙ্গে একই সিনেমায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন।


