গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


