মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন
মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে মজুরি বোর্ড।


