সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ডাদেশ
সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও শওকতের দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


