ফটিকছড়ি উত্তর উপজেলা নিয়ে স্থিতাবস্থা আরো ৬ মাস বাড়ালেন হাইকোর্ট
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় সুয়াবিল ইউনিয়নকে অন্তর্ভুক্তি এবং পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দফতর স্থাপনের কার্যক্রমের ওপর আগে দেওয়া তিন মাসের স্থিতাবস্থার (স্ট্যাটাস কো) মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছেন হাইকোর্ট।

