পরকীয়া সম্পর্কের জেরে চম্পা হত্যা, পিবিআইয়ের হাতে প্রেমিক গ্রেপ্তার
মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।



